ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আমার বার্তা অনলাইন:
০১ মার্চ ২০২৫, ০৯:৪৩
আপডেট  : ০১ মার্চ ২০২৫, ০৯:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১ মার্চ) সকালে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে।

এ বিষয়ে বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে সেটা এখনও বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।

এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সালদানদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর জানান, গতকাল (শুক্রবার) রাতে আল-আমিন নামক এক ব্যক্তিকে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমি আমার অফিসারদের জানিয়েছি। আজকে বিজিবি-বিএসএফের মধ্যে অফিসার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন