ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

আমার বার্তা অনলাইন
০৩ এপ্রিল ২০২৬, ১৪:২১

সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে গিয়ে চালকসহ তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।

ওসি আমিরুল বলেন, “উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি রোড ডিভাইডার ও ওভারব্রিজের মধ্যে জোরে ধাক্কা খেয়ে আটকে যায়।

“এতে ঘটনাস্থলেই বাসের চালক ও তার সহকারী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।”

তিনি বলেন, হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

আমার বার্তা/জেএইচ

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

বিহারি বাদল নাম। বাস জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ময়মনসিংহের ভালুকা

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা-ভাতিজা।   শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে ৪ জনের নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার