ই-পেপার মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:১১

বিষয়টি অদ্ভূত হলেও সত্য, বিশ্বনেতাদের চোখ যাতে না পড়ে নয়াদিল্লির বস্তিপাড়া। তাই মোদী সরকার কাপড়ে ঢেকে দিলো বস্তিপাড়া। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে এমন ঘটনার খবর দিয়েছে খোদ ভারতীয় গণমাধ্যম। সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জোটের ১১টি দেশের শীর্ষ নেতারা। জানা যায়, এই বিশ্বনেতাদের চোখ থেকে দারিদ্র্য আড়াল করতে দিল্লির ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামের একটি বস্তিসহ বেশ কিছু নিম্ন-আয়ের এলাকা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা দিল্লিতে আসার আগেই শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা বস্তির সামনে ফুটপাথজুড়ে সাদা-নীল কাপড়ের পর্দা টানিয়ে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ দিল্লির ভাসন্ত বিহারের কুলি ক্যাম্প নামের বস্তিটির সামনের প্রধানসড়ক দিয়েই সম্মেলনস্থল ভারত মান্ডাপ্পানে যাতায়াত করছেন বিশ্বনেতারা। বিদেশি অতিথিদের যাতায়াতের পথ থেকে বস্তিটি আড়াল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বস্তির বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে তাদের ঘরবাড়ি এভাবে ঢেকে দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ও এই বস্তিটি সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এবার ব্রিকস সম্মেলন উপলক্ষেও এলাকাটি আড়াল করা হয়েছে।

বস্তিবাসীদের মতে, এই বস্তির অধিকাংশ বাসিন্দাই দিনমজুর বা ছোট ব্যবসায়ী। রাস্তাঘাট ঘিরে কাপড় ও ব্যানার দেওয়ার কারণে এবং নিরাপত্তা কড়াকড়ির ফলে তাদের স্বাভাবিক চলাচল সীমিত হয়ে পড়েছে, যা তাদের দৈনন্দিন উপার্জনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।

এক ব্যবসায়ী অভিযোগ করেন, রাস্তা থেকে দোকানগুলো দেখা না যাওয়ায় ক্রেতার সংখ্যা কমে যায়। সাধারণ দিনে যেখানে তার কয়েক হাজার রুপি পর্যন্ত আয় হতো, পর্দা দেওয়ার পর তা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

কুলি ক্যাম্প বস্তির এক বাসিন্দা বলেন, ‘আমরা কি ময়লা- আবর্জনা যে, প্রতিটি আন্তর্জাতিক সম্মেলনের সময় আমাদের তাদের এভাবে লুকিয়ে ফেলা হয়?’।

শুধু দিল্লির কুলি ক্যাম্প নয়, নয়ডার একটি দরিদ্র বসতিও বড় টিনের শিট দিয়ে আড়াল করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে কাপড় ও ব্যানার দিয়ে বস্তি ঢেকে দেওয়ার এই পদক্ষেপে তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকার।

দিল্লিতে প্রধান বিরোধীদল আম আদমি পার্টি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।

পোস্টে বলা হয়েছে, ‘কাপড় দিয়ে বস্তি ঢেকে রাখলেই বাস্তবতাকে বদলে ফেলা যায় না, যেমনটা ২.৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে ৭.৮ শতাংশ দাবি করলেই সত্য হয়ে যায় না’।

অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা বিজেপির রাজনৈতিক অবস্থানের দিকে ইঙ্গিত করে তীব্র কটাক্ষ করেছেন।

এক এক্স বার্তায় তিনি বলেন, “বিজেপির কাছে সব ‘হিজাব’ই আপত্তিকর নয়। যে হিজাব মোদির ব্যর্থতা ঢেকে রাখে, সেটি তাদের কাছে সবচেয়ে প্রিয়”।

তবে এই পদক্ষেপকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং শহর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে বিজেপি সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

অ্যাস্ট্রোফিজিক্যাল বা মহাজাগতিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার এবং আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণকেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য

প্লেগ আক্রান্ত হয়ে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

রাশিয়ার সাইবেরিয়ার দূরবর্তী ইারকুতস্ক অঞ্চলে ২৮ বছর বয়সি এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বেশিদিন বাঁচে বাংলাদেশিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শুমারিতে এ তথ্য পাওয়া

সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

সোমালিয়া ‘কোনো অবস্থাতেই’ দেশটিতে ইসরায়েলি উপস্থিতি মেনে নেবে না এবং মধ্যপ্রাচ্যের সংকটে জড়িয়ে পড়ার যেকোনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব

চবিতে  শিবিরের বিক্ষোভ ছাত্রদলের বিরুদ্ধে

পচনশীল পণ্য ই-নিলামে বিক্রির নির্দেশ চট্টগ্রাম কাস্টমসের

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

এডিসের প্রজননস্থল ধ্বংস করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র শাহাদাত

চাক্তাইয়ে লাইসেন্স ছাড়াই সার মজুত, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

জেবিসিসিসিআই-এর ২১তম এজিএম অনুষ্ঠিত

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ চলাচল

বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

প্রশাসনিক ভবনের বাইরে বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি

প্রবাসে সাংবাদিকতায় অবদানের জন্য মাইনুল ইসলামকে টাইম টেলিভিশনের বিশেষ সম্মাননা

টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

হাজীগঞ্জ বড় মসজিদ ওয়াকফ এস্টেট নিয়ে অপপ্রচার স্বার্থ রক্ষা করতে গিয়ে মোতওয়াল্লী নাজেহাল

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ