ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১

কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা-ভাতিজা।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪) নিহত হয়েছেন। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা হয়।

নিহত মোকাররম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে তিনি বিয়ে করেন। আর শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান শাহ আলম ও মোকাররম। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনেরা হাওরে তাঁদের খুঁজতে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে ২ জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে ৪ জনের নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে বিপদৎসীমা ছুঁই ছুঁই করছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজশাহী

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীতে প্রকাশ্যে মো. জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার

পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৪ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পরও রাকিবুজ্জামান রকির (৩০) সন্ধান পাওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের ব‍্যাপক ঝুঁকি রয়েছে

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস

ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপে

চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট

পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৪ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা