ই-পেপার মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ভারতের কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ শেষ 

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪

দুবাইয়ে চলমান নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ১৪৯ রান তোলে ভারত। জবাবে বাংলাদেশ স্রেফ ১০৯ রানই তুলতে পেরেছিল।

ভারতকে ১৫তম ওভার পর্যন্ত বেশ ভালোভাবেই আটকে রেখেছিল বাংলাদেশ। ১৫ ওভার শেষে ৩ উইকেটে ভারতের রান ছিল মাত্র ৯৬। তবে ফিল্ডিংয়ে বেশ কিছু সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে শেষ পাঁচ ওভারে ৫৩ রান তুলে ৬ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ভারত।

শাফালি ভার্মা একাধিকবার জীবন পেয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে ৪০ বলে করেন সর্বোচ্চ ৬৪ রান। শেষ দিকে দলকে এগিয়ে নিতে অবদান রাখেন হারমানপ্রিত কৌর (অপরাজিত ২৪), রিচা ঘোষ (২১) এবং দীপ্তি শর্মা (৬ বলে অপরাজিত ১৩)।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সুলতানা খাতুন। এছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়নি বাংলাদেশের ব্যাটারদের। ১৫০ রানের লক্ষ্য তাড়া করার চেয়ে বড় ব্যবধানে হার এড়ানোর দিকেই যেন বেশি মনোযোগ ছিল তাদের।

পাঁচ নম্বরে নেমে ১৮ বলে অপরাজিত ২২ রান করেন স্বর্না আক্তার। তবে ততক্ষণে ম্যাচ কার্যত হাতের বাইরে চলে যায়। ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ওভারপ্রতি ৭.৫ রান দরকার ছিল বাংলাদেশের। তবে শুরু থেকেই কোনো গতি তৈরি করতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। দিলারা আক্তার (২৬ বলে ২১), জুয়াইরিয়া ফেরদৌস (১৮ বলে ১৪) এবং সোবহানা মোস্তারি (২৪ বলে ১৮) শুরু ভালো করলেও তা বড় ইনিংসে রূপ দিতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (১৭ বলে ১৯) আবারও দলকে ভরসা দিতে ব্যর্থ হন।

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা। তিনি নেন ৩টি উইকেট। এছাড়া নন্দিনী শর্মা নেন ২টি উইকেট।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টানা নবম হার এটি বাংলাদেশের। গত আসরের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

সাতবারের চ্যাম্পিয়ন ভারত এখন একই ভেন্যুতে রোববার ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের। ২০২৪ সালে শ্রীলঙ্কার কাছে হারানো শিরোপা আবার নিজেদের করে নিতে চাইবে তারা।

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছু

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াবিদদের জন্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শেরফানে রাদারফোর্ডের আউট বড় ধরনের বিতর্ক তৈরি করল, যার কেন্দ্রে আছেন বাংলাদেশের

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

‘ঘরের মাঠে বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রাপ্য বিদায়’ নিশ্চিত করতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব

চবিতে  শিবিরের বিক্ষোভ ছাত্রদলের বিরুদ্ধে

পচনশীল পণ্য ই-নিলামে বিক্রির নির্দেশ চট্টগ্রাম কাস্টমসের

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

এডিসের প্রজননস্থল ধ্বংস করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র শাহাদাত

চাক্তাইয়ে লাইসেন্স ছাড়াই সার মজুত, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

জেবিসিসিসিআই-এর ২১তম এজিএম অনুষ্ঠিত

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ চলাচল

বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

প্রশাসনিক ভবনের বাইরে বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি

প্রবাসে সাংবাদিকতায় অবদানের জন্য মাইনুল ইসলামকে টাইম টেলিভিশনের বিশেষ সম্মাননা

টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

হাজীগঞ্জ বড় মসজিদ ওয়াকফ এস্টেট নিয়ে অপপ্রচার স্বার্থ রক্ষা করতে গিয়ে মোতওয়াল্লী নাজেহাল

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ