ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

আমার বার্তা নিউজ
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

দেশের শীর্ষ কওমি মাদরাসা শিক্ষা অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত আইনের সংশোধনী বাতিলের দাবি করে বলেছে, সংশোধিত আইনে হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগ, দখল ও ব্যবহারের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির অভিমত, এ বিধান ইসলামি শরিয়াহর হেবা সংক্রান্ত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

শনিবার (১২ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

আলোচনাসভায় জানানো হয়, সংশোধিত বিধান অনুযায়ী স্থাবর সম্পত্তি হেবা বা দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগ, ব্যবহার ও দখলের অধিকার সংরক্ষণ করা যাবে। পিতা-মাতা ও সন্তান, দাদা-দাদি ও নাতি-নাতনি এবং স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে। তবে দাতার ভোগদখলের অধিকার নিবন্ধিত দলিলে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

স্থায়ী কমিটির সভায় বলা হয়, ইসলামি শরিয়ায় হেবা একটি স্বতন্ত্র সম্পত্তি হস্তান্তর পদ্ধতি। হেবা সম্পন্ন হওয়ার পর এর মালিকানা, দখল ও সংশ্লিষ্ট অধিকার শরিয়াহর নির্ধারিত বিধান অনুযায়ী কার্যকর হয়। অন্যদিকে, মিরাস কার্যকর হয় ব্যক্তির মৃত্যুর পর এবং তার সম্পত্তি শরিয়াহ নির্ধারিত উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়।

কমিটির অভিমত, হেবা ও মিরাসের বিধান এক নয়। তাই এ দুটি ব্যবস্থার মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে এমন কোনো আইনগত কাঠামো গ্রহণ করা উচিত নয়।

সভায় আলেম-উলামা ও ইসলামি আইনজ্ঞদের উত্থাপিত শরঈ আপত্তিগুলোও পর্যালোচনা করা হয়। পরে স্থায়ী কমিটি সংশোধিত বিধানকে শরিয়াহবিরোধী আখ্যা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনটি পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানায়।

একই সঙ্গে মুসলমানদের হেবা, উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে দেশের আলেম-উলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

আল-হাইআতুল উলয়া আশা প্রকাশ করে, সরকার সংশোধিত আইনের শরঈ ও সামাজিক প্রভাব বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং মুসলিম নাগরিকদের ধর্মীয় বিধান পালনের অধিকার ও পারিবারিক সম্পত্তি ব্যবস্থাপনায় শরিয়াহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনগত কাঠামো নিশ্চিত করবে।

সভায় আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানসহ স্থায়ী কমিটির অন্তর্ভুক্ত শীর্ষস্থানীয় আলেম ও মুফতিদের একটি বড় অংশ উপস্থিত ছিলেন।

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা লুট হওয়া অস্ত্র ও গুলি একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী টঙ্গীর ইজতেমার মাঠে যারা নিরীহ মাদরাসা ছাত্র ও মুসল্লিদের

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

রাজধানীর জাতীয় জাদুঘরে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শিল্প প্রদর্শনী ‘আর্ট অব ফেইথ

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সরকারি উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে কতটা কার্যকরভাবে পৌঁছাচ্ছে, সেই বিষয়কে গুরুত্ব দিয়ে নতুন কর্মসম্পাদন পরিবীক্ষণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের ব‍্যাপক ঝুঁকি রয়েছে

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ