ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বিতর্কিত সেই ওসিকে অবশেষে কক্সবাজার থেকে প্রত্যাহার

আমার বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৫, ১০:৫০

কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভূঁইয়াকে বদলিকৃত থানায় যোগদানের আগেই প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২মার্চ) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশের করা আদেশে মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়।

এর আগে শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন স্থানীয় এক সংবাদকর্মী। তাকে ধরে নিয়ে থানায় আটক রেখে নির্যাতনসহ নারীকে শ্লীলতাহানির অভিযোগে ওসির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে অভিযুক্ত ওসিকে ওইদিনই প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় এবং উখিয়া থানার ওসিকে চকরিয়া থানায় সংযুক্তির আদেশ জারি করেন।

এ তথ্য প্রচার পাওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ উপেক্ষিত হয়েছে এবং চকরিয়ার চেয়ে ভালো স্থানে মনজুর কাদের পদায়িত হয়েছেন বলে সমালোচনা চলে। নেটিজেনরা এ নিয়ে নানাভাবে ট্রল শুরু করেন। এই বিতর্ক এড়াতে ওসি মনজুর কাদের ভুঁইয়াকে কক্সবাজার জেলা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি (অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম অ্যান্ড অপস্) শাকিল আহমেদ বলেন, চকরিয়া থানা থেকে উখিয়ায় বদলি করা ওসি মনজুর কাদেরকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন ডিআইজি। এর আগে উখিয়া থানায় বদলি করা হলেও তিনি সেখানে যোগ দিতে পারেননি।

আমার বার্তা/জেএইচ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন