ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

গুরুদাসপুর থানা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম (এসআই) নারী অফিসার

হযরত আলী (মাল্টিমিডিয়া প্রতিনিধি)নাটোর :
০৬ মার্চ ২০২৫, ১৬:৫৫
ছবি : প্রতিনিধি

নারীরা পিছিয়ে নেই পুলিশ বাহিনীতেও। এখানেও তারা সফলতার স্বাক্ষর রাখছেন। এখন কনস্টেবল থেকে অ্যাডিশনাল আইজি পর্যন্ত নারী পুলিশের সরব উপস্থিতি। পুলিশের নারী সদস্যরা মেধা, যোগ্যতা আর দক্ষতার প্রমাণ দিয়ে দেশবিদেশে কাজ করছেন। নারী পুলিশ এখন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছেন। তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।

সেই সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সাহসীকতার সহিত ভূমিকা পালন করছেন নারী পুলিশ সদ্যসরা। তেমনি একজন নারী অফিসার এসআই মোছাঃ ফরিদা ইয়াসমিন। সিরাজগঞ্জ থেকে ১৯৯৭ সালে কনস্টেবল পদে চাকরি পান। এরপর সফলতার সাথে কর্মদক্ষতায় নিজেকে প্রমাণ করার চেষ্টায় সফল হন।

২০১৬ সালে এসআই প্রমোশন পান। এরপর নতুন দায়িত্ব নিয়ে প্রথম এসআই অফিসার হিসেবে নাটোর সদরে যোগদান করেন। এর পর রাজশাহী বাগমারার থানায়ও দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ ২০২৩ সালে ১০ তারিখে গুরুদাসপুর থানায় যোগদান করে দায়িত্ব পালন করে যাচ্ছেন। গুরুদাসপুর থানা হওয়ার পর এই প্রথম নারী এসআই অফিসার হিসেবে কাজ করার দুই বছর পার করলেন।

গুরুদাসপুর থানায় সততার সাথে নারী - শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা নিতে আসা জনসাধারণের হেল্প ডেস্ক এবং নারী ঘটিত বিভিন্ন অপরাধ গুলো নিয়ে কাজ করছেন এসআই মোছাঃ ফরিদা ইয়াসমিন।

চাকরির পাশাপাশি পরিবারের সকল দায়িত্ব পালন করছেন সুন্দর ভাবে, এসআই অফিসারের স্বামীও একজন পুলিশ কনস্টেবল, তিনিও গুরুদাসপুর থানায় কর্মরত আছেন। সিরাজগঞ্জে জন্ম ও বেড়া উঠা এই উদম্য সাহসী নারী অফিসার (এসআই), স্বামী ও এক মেয়ে নিয়ে এগিয়ে চলছেন সফলতার সাথে দূর্বার গতিতে। গুরুদাসপুর বাসী একজন নারী অফিসার পেয়ে তাঁরাও খুশি।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি