ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

রাঙ্গাবালী উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
১৬ মার্চ ২০২৫, ২০:৪৯
ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বাহের চর বাজার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সহস্রাধিক জনসাধারণ অংশ নেয়।

দোয়া ও ইফতারের পূর্বে উপজেলার নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “ আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে এদেশে ইনশাল্লাহ বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। তবে, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে মানুষের জন্য কাজ করার। আমরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হই তবে এ অঞ্চলের মানুষ আমাদের ক্ষমা করবে না।”

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন হাওলাদারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমীন, আবুল বশর হাওলাদার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নান্নু, আনোয়ারুল ইসলাম হাওলাদার, শাহীন মাহামুদ খোকা, আব্বাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক মুনিম আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর, সদস্য সচিব মু. নিয়াজ আকন সহ অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষে উপস্থিত সকলের ও দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ দোয়া মোনাজাত ও ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে (৩৩)

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের