ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

আমার বার্তা অনলাইন
১৫ মার্চ ২০২৬, ১১:৫৫

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ভয়াবহ অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ‘সেমাফোর’ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ‘ইন্টারসেপ্টর’ বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। তেল আবিব এই চরম সংকটের কথা এরই মধ্যে ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। মূলত গত বছরের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গে শুরু হওয়া অস্থিরতার পর থেকেই ইসরায়েলের এই সামরিক সরঞ্জামের ঘাটতি তৈরি হয়েছিল। চলমান যুদ্ধে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলার মুখে সেই সংকট এখন চরমে পৌঁছেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানানো হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে কিছু ক্ষেপণাস্ত্রে ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা যুক্ত করতে শুরু করেছে। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বহুগুণ বেড়ে গেছে, যা মজুত দ্রুত শেষ হওয়ার অন্যতম প্রধান কারণ।

আমার বার্তা /জেএইচ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী

ঈদের ছুটিতে মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ: ডিএমপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন

ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের, হামলার হুমকি

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করেছে ইরান। তেহরানের দাবি, ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

খালখনন কর্মসূচি উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নবীনগরে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষ সহ ৪ জনকে কুপিয়ে জখম

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

ঈদের ছুটিতে মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ: ডিএমপি

কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের, হামলার হুমকি

৯ বোর্ডে একই প্রশ্নে পরীক্ষার চিন্তা, পাস কমলেও মান বাড়াতে চায় সরকার

জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ, বাড়ছে না দাম

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ

৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন: হাইকোর্ট

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা সোহাগ নিহত