ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

টঙ্গীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও গণ-ইফতার

গাজীপুর প্রতিনিধি :
১৯ মার্চ ২০২৫, ২৩:১৯
ছবি : প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বুধবার ১৯ শে মার্চ (১৮ রমজান) গাজীপুর মহানগরীর টঙ্গীর সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৪৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও গণইফতারের আয়োজন করা হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি , নূর-ই-মোস্তফা খানের সভাপতিত্বে, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধাদের সভাপতি ওমর ফারুক প্রিন্স ও টঙ্গী পূর্ব থানা বিএনপি'র দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী।

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী সরকার আমাদের উপর কি পরিমান হামলা, মামলা, অত্যাচার-নির্যাতন করেছে তা আপনারা জানেন। এই পতিত জুলুম সরকারের কারণে বিগত বছরগুলো আপনাদের সাথে ইফতার করার মত সুযোগ হয়নি। আপনারাই একবার ভাবুন বেশিদিন নয় গত বছরের চাই আমাদের কেমন কেটেছে।মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আজ হাজার হাজার মানুষের সাথে ইফতার করতে পারছি। এ সময় তিনি আরো বলেন, আপনারা জানেন আমার বাবা বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ও গাজীপুরের সাবেক প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নান। আজ তিনি নেই। আপনারা আমার বাবাকে ভালোবেসে একাধিকবার সর্বোচ্চ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার আপনাদের এই ভালোবাসার মূল্যায়ন প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে ৩৪ টি মিথ্যা মামলা দায়ের করে তাকে কারাগারে রেখে মৃত্যুর কোলে ঢেলে দেন। আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো ভালোবাসা নিয়ে শেষ করতে চাই। গাজীপুর মহানগর বিএনপির সকল নেতকর্মী ও শুভাকাঙ্ক্ষী পরিবারের সকলের কাছে আমার বাবার জন্য ও আমার জন্য দোয়া কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দিয়েছেন দল-মত নির্বিশেষে সাধারন মানুষের সাথে দলীয় নেতা কর্মীদের ইফতার আয়োজন করতে। সেই নির্দেশনা যথাযথভাবে পালন করায় ৪৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় সভাপতির বক্তব্যে নূর-ই-মোস্তফা খান বলেন, আমাদের ৪৭ নং ওয়ার্ড একটি স্মার্ট ওয়ার্ড হওয়া সত্বেও ময়লা-আবর্জনা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যার কারণে সাধারণ মানুষ সিটি কর্পোরেশনের সুবিধাভোগ করতে পারছে না। এই দুর্ভোগের অন্যতম কারণ হচ্ছে, ছাত্র জনতার হাতে পতিত আওয়ামী সরকারের লালিত প্রশাসন ও সন্ত্রাসী বাহিনীর জুলুম অত্যাচার কারণে বিএনপি'র মনোনীত ব্যক্তি নির্বাচন অংশগ্রহণ করতে না পারা। জুলাই অভ্যুত্থানে বর্তমানে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তাই আগামী দিনে যেনো ৪৭ নং ওয়ার্ডকে স্বয়ংসম্পূর্ণ ও বসবাসযোগ্য একটি আধুনিক স্মার্ট ওয়ার্ড গড়ে তুলে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি।

এ সময় সভাপতির বক্তব্যে নূর-ই-মোস্তফা খান বলেন, আমাদের ৪৭ নং ওয়ার্ড একটি স্মার্ট ওয়ার্ড হওয়া সত্বেও ময়লা আবর্জনা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যার কারণে সাধারণ মানুষ সিটি কর্পোরেশনের সুবিধাভোগ করতে পারছে না। ছাত্র জনতার হাতে পতিত আওয়ামী সরকারের লালিত প্রশাসন ও সন্ত্রাসী বাহিনীর কারণে বিএনপি'র মনোনীত ব্যক্তি নির্বাচন করতে পারেনি। জুলাই অভ্যুত্থানে বর্তমানে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় আগামী দিনে ওয়ার্ডবাসীকে সেবা করার লক্ষ্যে সকলের কাছে দোয়া চাচ্ছি।

আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের ১ নং যুগ্ন আহব টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম সাথী, প্রভাবশালী আহবায় সদস্য জহিরুল হুদা বাবু, রেজাউল ইসলাম রাসেলসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু