ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশিসহ আহত ২

অনলাইন ডেস্ক:
২২ মার্চ ২০২৫, ১৩:০৮

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুমের জিরো লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জাহাঙ্গীর আলম (১৯) ও মো. হোসাইন (২৭)। এদের মধ্যে জাহাঙ্গীর আলম বাংলাদেশি। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। মো. হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন হোসাইনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

অন্যদিকে এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন