ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নাসিরনগরে অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৫

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
২২ মার্চ ২০২৫, ১৮:০৩
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণের ঘটনার ৬ দিন পর ২১ মার্চ রাতে ঢাকা থেকে চাঞ্চল্যকর এক অভিযানে পুলিশ অপহরণের শিকার ব্যবসায়ী নয়ন দাস ২৬ কে উদ্ধার করার পাশাপাশি ৫ অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজার থেকে গত ১৬ মার্চ সকাল ৯ টায় ব্যবসায়ী নয়ন দাস (২৬) কে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত পরিচয়ধারী ২ জন ব্যক্তি মোবাইলে ১টি ছবি দেখিয়ে অপহরণ করে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে নয়ন দাসের বাবা রামু চন্দ্র দাস (৪৮) বাদী হয়ে ১টি অভিযোগ দায়ের করেন নাসিরনগর থানায়। এ ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়নের অপহরনের খবরে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নয়ন দাস অপহরণের মাত্র ১০ দিন আগে বিয়ে করে সংসার জীবনে পা রেখেছিলেন। এ ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে এবং রাজধানী ঢাকায় এ অভিযান চালায়।

ভুক্তভোগী নয়ন দাসের বাবা রামু দাস জানায়, অপহরণকারীরা দাবি করেছিল সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার মধ্যে ১০ লাখ টাকা মুক্তিপণ দিলে নয়নকে তারা নিরাপদে ফেরত দিবে, অন্যথায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোথাও জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তবে তাদের বেধে দেওয়া নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের। আদরের সন্তানকে ফিরিয়ে আনতে বিভিন্ন মাধ্যমের সহায়তা নিয়ে অর্থ সংগ্রহ করলেও অপহরণকারী চক্রের মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

অপহৃত নয়নকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খাইরুল আলম বলেন, “আমরা ভুক্তভোগীকে ৬ দিন পর নিরাপদে উদ্ধার করেছি এবং অপহরণের সাথে জড়িত ৫ অপহরণকারীকেও গ্রেপ্তার করেছি"। উদ্ধারের বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন জেলা পুলিশ সুপার।অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।এটি পূর্বপরিকল্পিত নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে, তা তদন্তের পর পরিষ্কার হবে।

নয়ন দাসের উদ্ধারের খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে এলাকাবাসীর মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন