ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

৪০ বছর পার করে দিলো পাইকগাছার প্রথম পত্রিকার হকার সুরমান

রফিকুল ইসলাম (মাল্টিমিডিয়া প্রতিনিধি)পাইকগাছা :
২৩ মার্চ ২০২৫, ২১:০২
আপডেট  : ২৩ মার্চ ২০২৫, ২১:০৯
ছবি : প্রতিনিধি

প্রতিদিন ভোরের আলো ফোটার পরপরই মানুষের দ্বারে দ্বারে খবরের কাগজ পৌঁছে দেন হকার। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে পত্রিকা বিলি করাই তার কাজ। যতক্ষণ পাঠকের হাতে তরতাজা সংবাদপত্র তুলে দিতে না পারছেন, ততক্ষণ মাথায় রাজ্যের চিন্তা। পত্রিকা পাঠকের হাতে দেওয়ার পর দুশ্চিন্তা কমে তাঁর।

কাগজে অনেক মানুষের গল্প ছাপা হয়। শুধু তার মতো খবরের পেছনের মানুষগুলোর খবর ছাপা হয় না। প্রতিদিন কত খবর পৌঁছে দেন মানুষের দ্বারে দ্বারে। কিন্তু নিজের জীবনের খবরটাই তিনি ভুলে যান। সঠিক সময়ে খবরের কাগজ পৌঁছায়ে সবাইকে খুশি করেন তিনি হকার।

তেমনি একজন হকার বা পত্রিকা পরিবেশক সুরমান গাজী। তিনি পাইকগাছা প্রথম পত্রিকা পরিবেশক। প্রায় ৪০ বছর ধরে পত্রিকা বিলি করছেন। খুলনা জেলার পাইকগাছা বাজার থেকে পত্রিকা বিলি শুরু করেন সুরমান গাজী। বয়স ৬৮ বছরে পৌঁছেছে। চেহারায় বয়সের ছাপ। ভাঙা এক ঘরে স্ত্রী নিয়ে কষ্টে চলে তার সংসার।

পাইকগাছা নিউজ কর্নারের প্রতিষ্ঠাতা সুরমান গাজী। ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত পত্রিকা পরিবেশন করে চলেছেন। সময়ের সাথে পত্র-পত্রিকা নড়াচড়া করে আসছেন। এর সাথে জ্ঞান চর্চায় কখনো-কখনো পত্র-পত্রিকার কলাম বা প্রতিবেদন পড়ে সময় কাটান। বর্তমানে পাইকগাছা পৌরসভার পোষ্ট অফিস সংলগ্ন ছেলে মোঃ আশিকুর রহমান (আঃ সালাম) এর ব্যবসা প্রতিষ্ঠান নিউজ কর্নারে বসেন সুরমান।

জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের মটবাটি গ্রামের মৃত নাজের গাজীর পুত্র সুরমান গাজী(৬৮)। ১৯৬৫ সালে মটবাটি থেকে পাইকগাছায় চলে আসেন সুরমান। তার দুই স্ত্রী ও চার সন্তান। ছেলেরা আলাদা বসবাস করেন। সুরমান গাজী স্ত্রীকে নিয়ে পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে সরকারি জায়গায় কুড়ে ঘর বেধে বসবাস করেন। নিজের অবস্থান থেকে তিনি সমাজ সচেতনতা মূলক কাজ করেন।

সুরমান গাজী জানান, আশির দশকে উপজেলার সামনে সুন্দরবন প্রেসের পাশে বসে পত্রিকা বিক্রি শুরু। তারপর পুরাতন সোনালী ব্যাংকের পাশে আমিন উদ্দিনের জাযগায়, পরে কপোতাক্ষ মার্কেটের সামনে ও এখন পৌরসভার পোষ্ট অফিস সংলগ্ন পাইকগাছা নিউজ কর্নার। পায়ে হেটে পত্রিকা বিক্রি করতেন। খুলনা থেকে গুলিস্থান লঞ্চে কাগজ আসতো পাইকগাছায়। রাত তিন টায় লঞ্চ পাইকগাছায় এসে পৌঁছাতো। কাগজ নামানোর জন্য রাত জেগে বসে থাকতো হতো। ১৯৯৪ সাল থেকে ছেলে আশিকুর রহমান (আঃ সালাম) পত্রিকার কাজে যুক্ত হয়। বর্তমানে পাইকগাছা নিউজ কর্নার পরিচালনা করছেন আশিকুর রহমান ।

পাইকগাছা নিউজ কর্নারের মালিক সুরমানের ছেলে আশিকুর রহমান (আঃ সালাম) বলেন, দিন দিন পত্রিকার পাঠক কমে যাচ্ছে বলে হকাররাসহ আমার ব্যবসা ভালো নেই। হকারদের সংসার চালাতে কস্ট হচ্ছে। নেই তেমন কোন ধরনের সুযোগ-সুবিধা। তথাপি আমার হকারদেরকে নিজের পক্ষ থেকে যতটুকু করতে পারি তার চেষ্টা করি। এছাড়া হকারদের যদি অন্য কোন ধরনের সুযোগ-সুবিধা সরকারী বা বেসরকারীভাবে দেওয়া হতো তবে আরো ভালো হতো।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু