ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

হান্নান মাসউদের ওপর হামলা, যা বললেন হাসনাত

আমার বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৫, ১০:২৬

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৪ মার্চ) রাতে তিনি ফেসবুকে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও লিখেছেন, অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশে।

এর আগে, সোমবার (২৪ মার্চ) ইফতারের পর নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটে। এতে হান্নান মাসউদসহ এনসিপির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক টিম পরিদর্শন করে।

এদিকে, এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির নেতারা হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এনসিপির নেতারা বলেন, আবদুল হান্নান মাসউদ জুলাই বিপ্লবের মহানায়ক। এ হামলা জুলাই বিপ্লবের ওপর হামলা। তাই এ হামলা জাতি সহ্য করবে না।

এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সালেহ উদ্দিন সিফাত, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু