ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সাংবাদিকের জমি থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি :
০৭ এপ্রিল ২০২৫, ১৩:০৯
ছবি : সংগৃহীত

মধ্য রাতে সিনেমা কায়দায় জমি থেকে ৬ ফুট গর্ত করে বালু উধাও! পরদিন সকালে জানাজানি হলে বেরিয়ে আসে সত্য। ৫ আগস্টের পর হঠাৎ করে উত্থান হয় এক শক্তির, তারই মহড়া ছিলো এটি।

ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চরঘাটিনা গ্রামে। জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাইফ পাভেল ও তার ছোট ভাই পারভেজের নেতৃত্বে জমি দখল ও ৩ লাখ টাকার বালু বিক্রি করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক রাহিদ রনি জানান, 'পাভেল ও পারভেজের অত্যাচারে অতিষ্ঠ সবাই। শুধুমাত্র বিএনপি ট্যাগ নিজেদের সাথে যুক্ত করে সব অন্যায় ও অপরাধ করছে। অথচ প্রশাসন নির্বিকার। অভিযোগ দিলেও নেই নাই কোন ব্যবস্থা।

চরঘাটিনা গ্রামের শিক্ষক আইয়ুব আলী। দুই যুগের বেশি সময় শিক্ষকতা করছেন। তার তিন সন্তানের বড় ছেলে ঢাকায় এক যুগেরও বেশি সাংবাদিকতা পেশায় যুক্ত। ছোট দুই ভাই গ্রামেই থাকেন।

শুধু কি জমি দখল! ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ডাকাতি করেছে এই পাভেল ও পারভেজ। দুই সন্ত্রাসী সহোদরের অপরাধের তালিকা অনেক লম্বা। চাঁদাবাজি, ডাকাতি, মাদক বেচাকেনার সাথেও জড়িত সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পাভেল।

পাভেল স্বীকৃতি পাওয়া ইয়াবা আসক্ত, মদ্যপানে অভ্যস্ত। একটি ঘটনা বেশ আলোচিত এলাকায়। চায়না পড়ালেখা করার সময় মাদকে আসক্ত হয়ে পড়ে পাভেল। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কঠোর আইনের কারণে পাভেলকে চীন থেকে বের করে দেয়া হয়। কিছুদিন চীনের কারাগারেও ছিলো মাদকাসক্ত পাভেল।

নিজে মাদকাসক্ত হয়ে চরঘাটিনার মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে সন্ত্রাসী পাভেল। যাকে তাকে ধরে আইন হাতে তুলে নিচ্ছে। এই দায়িত্ব তাকে কে দিয়েছে?

উল্লেখ্য, সন্ত্রাসী পাভেলের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, সিরাজগঞ্জ জেলা কমিটি অবগত। কোন ব্যবস্থা-ই নেয় নাই। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের সাথে পাভেলের সখ্যতার কিছু ছবি দেখা যায়।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন, 'বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকান্ড করলে তাকে বহিষ্কার করা হবে। প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হতে হবে।

সন্ত্রাসী পাভেল ও পারভেজের বাবা এলাকায় লুচ্চা মতিন নামে পরিচিত। একাধিকবার ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় লুচ্চা মতিনকে জুতা পেটা করা হয়। শিশু নিপীড়নের সাথেও জড়িত লুচ্চা মতিন। পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে, বেশভূষা পরিবর্তন করে, হজ্ব করে এসে লুচ্চামি বাড়িয়ে দিয়েছে লুচ্চা মতিন।

নারী নিপীড়ক, শিশু নির্যাতক লুচ্চা মতিনের বিচারের দাবিতে এলাকায় একাধিকবার বিচার সালিশ হয়েছে।

সাংবাদিক রাহিদ রনি বলেন, 'প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি দিলেও প্রশাসন ও বিএনপি কোন ব্যবস্থা নিচ্ছে না। বারবার বলা হলেও এড়িয়ে যাচ্ছে। তাহলে কার কাছে বিচার পাবো?'

তিনি আরও জানান, 'কাজের সুবাদে তিনি ঢাকা থাকলেও স্ত্রী ও সন্তান থাকে উল্লাপাড়া থানার চরঘাটিনা গ্রামে। বাচ্চা অপহরণের হুমকিও দিয়েছে সন্ত্রাসী পাভেল ও পারভেজ। দেশে আজ কারো নিরাপত্তা নাই।

অভিযোগের বিষয়ে জানতে বারবার কল দিলেও ফোনে পাওয়া যায় নাই পাভেলকে।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি