ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার, ৫ শিক্ষককে জরিমানা

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
আপডেট  : ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পাঁচ শিক্ষককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে দাখিলের গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা একসঙ্গে একই সেটের প্রশ্নপত্রে সমন্বিতভাবে উত্তর দিতে শুরু করলে দায়িত্বরত শিক্ষকরা তাতে বাধা দেননি। বিষয়টি প্রথম নজরে আনেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আইসিটি অফিসার মাসুদুর রহমান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ১৪ পরীক্ষার্থীকে ওইদিনের (গণিত পরীক্ষা) জন্য সাময়িক বহিষ্কার করা হয় এবং দায়িত্বে অবহেলার দায়ে পাঁচ শিক্ষককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিক্ষকরা হলেন- নেছারিয়া দাখিল মাদরাসার আব্দুল কুদ্দুস, কাছিয়াবুনিয়া আছমত আলী দাখিল মাদরাসার সোহেল রানা ও জাকির হোসেন এবং পশ্চিম গাববুনিয়া দাখিল মাদরাসার মো. মাহমুদুল হাসান ও মো. সেহাগ।

এ বিষয়ে ইউএনও ইকবাল হাসান বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো শিক্ষক বা শিক্ষার্থী দায়িত্বে অবহেলা বা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হোক।

আমার বার্তা/এল/এমই

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স