ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন

আমার বার্তা অনলাইন
২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৩

মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এছাড়া আগামী রোববার (২৭ এপ্রিল) ধার্য হয়েছে সাক্ষ্যগ্রহণের দিন।

বুধবার (২৩ এপ্রিল) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম জাহিদ হাসান এ অভিযোগ গঠন করেন। এ সময় আদালতে সব আসামি উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন রাত ১০টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে মামলার ৪ আসামিকেই অভিযুক্ত করা হয়।

চার্জশিটে বলা হয়, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়াও নিহত শিশুর বোন জামাই সজিব শেখ ও তার (সজিবের) ভাই রাতুল শেখকে খুন জখমের ভয়-ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শিশু আছিয়া। ৫ মার্চ বুধবার রাতে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এ ঘটনার পর মাগুরা ছাড়াও সারাদেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল-কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। পুলিশ প্রাথমিক অভিযোগের ভিত্তিতে শিশুটির বোনের বাড়িতে বসবাসরত চারজনকে আটক করে। শিশুটির মায়ের দায়েরকৃত মামলাতেও ওই চারজনকে আসামি করা হয়।

এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলার মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ গত ১৫ মার্চ বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকার করেন।

আমার বার্তা/জেএইচ

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি