ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে ঝিনাইদহ আর মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৬, ১৫:১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মহেশপুরের খালিশপুরে ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যাটালিয়ন অধিনায়ক নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র-মাদক চোরাচালান ও মানবপাচার রোধে বিজিবির দৃঢ় তৎপরতার কথা জানান। এছাড়া নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, পুশ ইন রোধসহ নির্বাচনি দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের কঠোর ও সতর্ক অবস্থানের কথাও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

বিজিবি জানায়, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ২৯ জানুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে। মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়।

এছাড়া দুটি জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি জায়গায় অস্থায়ী চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে বিজিবি।

পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান, পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি করবে বিজিবি।

আমার বার্তা/এল/এমই

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

সমাজসেবা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বার্থী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নাসির

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামে সম্পত্তি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) কাছে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে প্রায় ৪২টি ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা