ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৫, ১৪:৫৩

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানা যায়নি।

বুধবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার মাধবপুর এলাকার পুরাতন ডাক বাংলো সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়তে রেললাইন ধরে হাঁটতে গেলে ছিন্নবিচ্ছিন্ন ৩ যুবকের মরদেহ দেখতে পান তারা। পরবর্তীতে কুমিল্লা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বেলা পৌনে ১১টায় ময়নাতদন্তরে জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, ঢাকা-চট্টগ্রামগামী রেলপথের ডাউন লাইনের ১৬২/০১ এর মাদবপুর এলাকায় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রেল রাস্তার পশ্চিম লাইনে ৩টি মরদেহ খণ্ড-বিখণ্ড হয়ে পড়ে আছে। একজনের মাথা বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে আছে, আরেকজনের কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় একজনের ভিডিওতে দেখা যায়, পা বিচ্ছিন্ন হওয়া যুবক ভোর সাড়ে ৬টা পর্যন্ত জীবিত ছিলেন, তিনি পানি পান করতে পেয়েছিলেন। তবে পরিচয় বলার আগেই মারা যান। মারা যাওয়া ৩ যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

সোহেল নামে এক যুবক জানান, লোক মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় তিনি ২ যুবককে জীবিত দেখতে পান। তাদের পা ও হাত কাটা ছিল। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। এসময় আহত দুই যুবক বাঁচানোর জন্য আকুতি করছিলেন ও পানি চাচ্ছিলেন। এর কিছুক্ষণ পরই একে একে দুই যুবক মারা যান।

তিনি আরও জানান, ঘটনাস্থলের ঠিক ৫০ গজ দূরে রেল লাইনের পাশে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। এই ঘরটিতে প্রতিনিয়ত মাদক সেবন করত বখাটেরা। নিহত এই যুবকদের এই এলাকায় কখনো দেখা যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি সর্বপ্রথম ঘটনাস্থলে আসেন এবং রেললাইনের ওপর খণ্ড-বিখণ্ড মরদেহগুলো দেখতে পান। পরবর্তীতে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন