ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি ও পিকআপ সংঘর্ষে নিহত ৫

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৫, ১১:২৬
আপডেট  : ২৬ এপ্রিল ২০২৫, ১২:৫৫

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সকাল ১০টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় রাউজান থেকে রাঙামাটির দিকে আনা সিএনজি চালিত অটোরিকশা (চট্টমেট্টো-থ-১১-৯১৭৩) বিপরীতমুখী চট্টগ্রামগামী মাহিন্দ্রা পিকআপ (চট্টো মেট্টো-ন-১১ ৬৮৯২) উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। গুরুতর আহত ২ জন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরেকজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে মারা গেছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সকালে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও দুইজন নারী রয়েছেন।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানাগেলেও বাকিদের নাম জানা সম্ভব হয়নি। নিহতরা হলেন, (১) তোরাপ হোসেন, বাড়ি রাউজানের চৌধুরী পাড়া, (২) নুন নাহার, বাড়ি পশ্চিম মনারটেক, কাউখালী, (৩) মাহমুদুর রহমান, তার বাড়ি হাটহাজারির ছত্তারঘাট ইছাপুর বলে জানাগেছে।

ওসি আরও বলেন, তিনি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।

আমার বার্তা/এমই

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা