ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

উখিয়ায় ট্রিপল মার্ডার মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জন

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৫, ১৭:১৭

কক্সবাজারের উখিয়ায় ট্রিপল মার্ডার মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করছে র‍্যাব। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামি মাহমুদুল হক (৩০) ও ৬নং আসামি মো. রায়হান (১৯)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক মামলা হয়। মান্নান, রওশন আরা ও শাহীনা আক্তার নিহতের ঘটনায় গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা করা হয়। সেই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো-জেঠাতো ভাইবোনের মাঝে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলার ঘটনায় দায়ের করা হয়। এর মধ্যে এক পরিবারের ট্রিপল মার্ডার মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর মামলায় দুইজন গ্রেপ্তার হয়েছে। র‍্যাবের হাতে গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল উখিয়ার কুতুপালংয়ের পশ্চিমপাড়া এলাকায় ২০ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরও এক নারী মৃত্যুবরণ করেছিলেন। এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর হয়। নিহতরা হলেন- ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তার আপন চাচাতো ভাই মো. আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮) ও মান্নানের আরেক বোন রওশন আরা।

নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ছিলেন। এ ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন