ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সাপাহারের আমের বিশ্বমঞ্চে পরিচিতি ও সম্ভাবনা

মাল্টিমিডিয়া প্রতিনিধি,সাপাহারঃ
৩০ এপ্রিল ২০২৫, ২৩:৪০
ছবিঃ আমার বার্তা

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ভারতের সীমান্তবর্তী একটি ঐতিহ্যবাহী আম উৎপাদন অঞ্চল নওগাঁ জেলার সাপাহার উপজেলা। বর্তমানে এ এলাকায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে রুপালি, বারি-৪, হিমসাগার (খিরসাপাত), ল্যাংড়া, ব্যানানাসহ বিভিন্ন জাতের আম চাষ হয়ে থাকে। শুধু উৎপাদনের দিক থেকেই নয়, ব্যবসায়িক এবং রপ্তানির ক্ষেত্রেও সাপাহার আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের ভিন্নপ্রান্তে পৌঁছে এ অঞ্চলের বিশ্বমানের আম হারিয়ে ফেলে তার নিজস্ব পরিচয়। এই প্রেক্ষাপটে "ব্যান্ডিং" বা ব্র্যান্ডিং হয়ে উঠতে পারে সাপাহারের আমকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করার অন্যতম কৌশল।

ব্যান্ডিং হলো কোনো পণ্যকে একটি নির্দিষ্ট পরিচয়, নাম এবং গুণগত বৈশিষ্ট্যসহ বাজারজাত করার কৌশল। এর মাধ্যমে পণ্যটি ভোক্তাদের কাছে একটি নির্দিষ্ট অঞ্চলের বা গুণগত মানের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে। ঠিক তেমনিভাবে সাপাহারের আমকেও ব্র্যান্ড বিশ্ব দরবারে তুলে ধরা যেতে পারে।

সাপাহারের আম শুধু দেশেই নয়, বিগত কয়েক বছর ধরে ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে। এবছর রপ্তানির সম্ভাবনা আরও বড় পরিসরে ধরা হয়েছে।ইতোমধ্যে চীন সরকারিভাবে বিশাল পরিমাণ আমদানির ঘোষণা দিয়েছে। কিন্তু প্রযুক্তিনির্ভর প্যাকেজিং, উৎসভিত্তিক পরিচয় ও সনদীকরণের অভাবে এই আম বিদেশে গিয়ে হয়ে যায় "বাংলাদেশি আম"। সাপাহারটা আড়ালেই থেকে যায়। "সাপাহারের আম" নামটা স্বীকৃতি পায় না। ফলে এর স্থানীয় পরিচয় হারিয়ে যায়, এতে করে সঠিক মূল্যায়ন এবং স্থানীয় অর্থনীতিতে এর স্বতন্ত্র ভূমিকা পূর্ণরূপে প্রতিফলিত হয় না।

সাপাহার আমকে GI পণ্য হিসেবে নিবন্ধন করালে এটি আইনি সুরক্ষা পাবে এবং নির্দিষ্ট গুণগত মানের একটি প্রতীক হয়ে উঠবে।

প্রতিটি আমের প্যাকেটে 'সাপাহার আম' এর লোগো, উৎপাদন এলাকা, জাত, চাষ পদ্ধতি ও রপ্তানির মানদণ্ড মুদ্রণ করলে পরিচয় বজায় থাকবে বলে মনে করেন স্থানীয় আমচাষীরা।পাশাপাশি এক্ষেত্রে

স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং ই-কমার্স প্ল্যাটফর্মে 'Sapahar Mango' নামে ব্যান্ড তৈরি করে সারাবিশ্বে বিপণন করলে হয়তো বিশ্ববাজারে সাপাহারের আমের স্থান আরো সুদৃঢ় হবে।

প্রতি বছর আম মৌসুমে ‘সাপাহার আম উৎসব’ আয়োজন করে দেশি-বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো যেতে পারে যা আম চাষীদের মধ্যে আরো উৎসাহ বাড়িয়ে তুলবে।

সাপাহারে আম মৌসুমে শুধু চাষি বা ব্যবসায়ী নয়, এ পণ্যকে ঘিরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। বাগান পরিচর্যা, সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়—প্রতিটি স্তরেই শ্রমনির্ভর বিশাল এক অর্থনীতি গড়ে উঠেছে। সারা বছরজুড়ে বাগান পরিচর্যার সঙ্গে যুক্ত থেকেও মানুষ এখন কৃষিভিত্তিক অর্থনীতির মাধ্যমে সাবলম্বী হয়ে উঠছে। ব্যান্ডিং হলে এই অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পথও সুগম হবে।

সাপাহারের আম শুধু একটি কৃষিপণ্য নয়, এটি এ অঞ্চলের অর্থনীতির চালিকাশক্তি, সংস্কৃতির নির্ভরযোগ্য পরিচায়ক। তাই সময় এসেছে এই বিশ্বমানের পণ্যটিকে বিশ্ববাজারে 'সাপাহার আম' নামে পরিচিত করানোর। এর জন্য প্রয়োজন সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, ব্র্যান্ড উন্নয়ন পরিকল্পনা এবং কৃষক থেকে রপ্তানিকারক—সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ।

সঠিক ব্যান্ডিংয়ের মাধ্যমে "সাপাহার আম" হয়ে উঠতে পারে বাংলাদেশের গর্ব এবং বিশ্ববাজারের একটি প্রিমিয়াম পণ্য।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি