ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পটুয়াখালীর বাউফলে আগুনে গরু-ছাগলসহ পুড়ে গেল অর্ধশত হাঁস-মুরগি

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৫, ১২:৪৬
আপডেট  : ০৫ মে ২০২৫, ১৩:০১

পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি গরু, দুটি খাসি ছাগল এবং অর্ধশতাধিক হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।

রোববার (৪ মে) রাত ১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে গৃহকর্তা নিজাম উদ্দিন (৫০) আহত হয়েছেন। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তার শরীরের বিভিন্ন অংশে আগুনে ঝলসে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী নিজাম উদ্দিন (৫০) বলেন, গভীর রাতে গোয়ালঘরে থাকা গবাদিপশুর ডাক শুনে ঘর থেকে বের হয়ে দেখি গোয়ালঘর দাউ দাউ করে জ্বলছে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে মারা গেছে দুটি গরু, দুটি ছাগল এবং অর্ধশতাধিক হাঁস-মুরগি। আগুন থেকে গবাদিপশুগুলোকে রক্ষা করতে গিয়ে নিজাম উদ্দিন নিজেও দগ্ধ হন। তার মুখমণ্ডল, পা এবং শরীরের বিভিন্নস্থানে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, এর আগেও তাদের বাড়িতে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। তারা ধারণা করছেন, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে। এই ঘটনায় তাদের সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।

আমার বার্তা/এল/এমই

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স