ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৫, ১০:২৭

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাদকাসক্ত জামাই সবুজ আহম্মেদের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচাশ্বশুর ইলিয়াস হোসেন (৪৭)।

বৃহস্পতিবার (৮ মে) ভোরে ইলিয়াস হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন নিহতের ভাতিজা আব্দুল্লাহ (২৫)। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘাতক সবুজ আহম্মেদ একই উপজেলার ষোলটাকা গ্রামের ময়নাল হোসেনের ছেলে।

আহত আব্দুল্লাহ জানান, ভোরে বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় হঠাৎ বাড়িতে আসেন সবুজ আহম্মেদ। ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় চড়াও হন স্ত্রীর ওপর। শুরু হয় বাগবিতণ্ডা। এক পর্যায়ে তার কাছে থাকা ছুরি বের করে স্ত্রী সালমা খাতুনকে ছুরিকাঘাত করতে যান। সেখান থেকে পালিয়ে আসেন স্ত্রী।

হট্টগোল দেখে পাশের কক্ষ থেকে ছুটে আসেন চাচা ইলিয়াস হোসেন ও আব্দুল্লাহ নিজেই। ঠেকাতে গেলে ওই ধারালো ছুরি ইলিয়াসের পেটে ঢুকিয়ে দেন সবুজ। পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। ঠেকাতে গিয়ে আহত হন আব্দুল্লাহও। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ইলিয়াস ও আব্দুল্লাহকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। আহত হওয়ায় আব্দুল্লাহকে ভর্তি করা হয় হাসপাতালে।

এদিকে এলাকাবাসী সুবজকে ধরে একটি কক্ষে আটকে রাখে। খবর দেওয়া হয় পুলিশকে। দুই ঘণ্টা পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সবুজকে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন জানান, হাসপাতালে আসার আগেই মারা যান ইলিয়াস। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাকিটা মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহম্মেদকে আটক করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি