ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

ওষুধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুইজনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০৮ মে ২০২৫, ১৫:৫২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। ঘটনার পর থেকে দোকানের মালিক মো. বাবু পলাতক থাকায় পুলিশ তার ছেলে মো. শফিকুল ইসলামকে আটক করেছে।

বুধবার (৭ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয় এবং শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

মৃতরা হলেন- দৌলতপুর বাশঁতলা এলাকার কসাই আবুল কালাম (৪৫) এবং মতি মার্কেট এলাকার ভ্যানচালক শাহ আলম (৪৩)। এছাড়া গুরুতর অসুস্থ আবু হানিফ (৩৫) দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্টমাস্টার হিসেবে কর্মরত। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারে বাবুর হোমিও দোকান থেকে স্পিরিট কিনে পান করেন তারা তিনজন। কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার অবস্থার অবনতি হলে আবুল কালামের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলমকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হোমিও দোকানের মালিক মো. বাবু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার ছেলে মো. শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি