ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

পাঁচবিবি থানার এসআইয়ের হাত ও পায়ে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৫, ১৫:১৪

জয়পুরহাটের পাঁচবিবি থানার এক উপপরির্দশকের (এসআই) ডান হাত ও বাঁ পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন। তবে তাকে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ছুরিকাঘাতের ঘটনায় বেলাল হোসেন (৪৬) ও রাফি মিয়া (১৯ ) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম।

জানা যায়, রোববার বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত এসআইয়ের নাম আলমগীর কবীর (২৯)।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন বলেন, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে ভর্তি হন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।

এসআই আলমগীর কবীর বলেন, ‘আমি সামান্য আঘাত পেয়েছি। এখন হাসপাতালে রয়েছি।’

এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্তসহ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, পাঁচবিবি এলাকায় ৩ থেকে ৪ বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। শনিবার ওই নারীকে তার তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন। ওই নারী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯- এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। সেটি অমীমাংসিত ছিল। বিকেলে আবার সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করে ফিরছিলেন। এ সময় একজন ব্যক্তি আলমগীর কবীরকে পেছন দিক থেকে আঘাত করেন। ওই ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে।

আমার বার্তা/জেএইচ

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি