ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

পাবনায় দুদিনে একই বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৫, ১৭:৪১

পাবনার বেড়ায় বিদ্যালয়ে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৪৫ শিক্ষার্থী।

সোমবার (১৯ মে) উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে রোববার অসুস্থ হয় আরও সাত শিক্ষার্থী এ তালিকায় রয়েছেন শিক্ষক ও গ্রন্থাগারিকও।

সংশ্লিষ্টরা বলছেন, রোববার বিদ্যালয়ে কয়েকজন জ্ঞানও হারিয়ে ফেলে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এদিনের ঘটনাকে শিক্ষক-অভিভাবকেরা স্বাভাবিকভাবে নিলেও সোমবারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। এদিন সকালে ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনায় ঢোকার পর অসুস্থবোধ করে। শ্রেণিকক্ষে প্রবেশ করলে সেখানে গণহারে তারা অসুস্থ হতে থাকে। একপর্যায়ে জ্ঞান হারায় তারা। খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন। পরে তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া খাতুন জানায়, ক্লাসে ঢোকার পর মাথা ঘুরতে থাকে ও বমি বমি লাগে। এক পর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলি। এখন কিছুটা ভালো লাগছে।

অভিভাবক মোছা. আছিয়া খাতুন জানান, ‘ছেলের অসুস্থতার কথা শুনে স্কুলে আসি। এখানে কিছু সময় থাকার পর আমার নিজেরই অস্থির লাগতে শুরু করে। আমার ছেলে এখন অনেকটা সুস্থ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন, ‘ঠিক কী কারণে এমন হচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। তবে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী সুস্থ হয়ে উঠেছেন। এটি আমাদের জন্য স্বস্তির।’

এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ঠিক কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে সেটি চিকিৎসকরা ভালো বলতে পারবেন। তবে আমাদের কাছে শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর মনে হয়েছে।’

এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা জানান, ‘প্রাথমিকভাবে আমরা এটিকে ম্যাস হিস্টেরিয়া বা গণমনস্তাত্ত্বিক রোগ বলে ধারণা করছি। এটি যে কোনো কারণে যে কোনো সময় হতে পারে। একই সঙ্গে এক বা একাধিকজনও এতে আক্রান্ত হতে পারে। এ নিয়ে চিন্তিত হবার কিছু নেই।’

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি