ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

বিপুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

নুপুর কুমার রায়,শাহজাদপুর প্রতিনিধি(মাল্টিমডিয়া
২১ মে ২০২৫, ২১:০৯
ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার আলোচিত হত্যাকান্ড বিএনপি নেতা আজমীর হোসেন বিপুলকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় দ্রুত আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সন্মেলন করেছে নিহতের পরিবার পরিজনরা।

বুধবার (২১ মে ) বিকেলে পৌর এলাকার রামবাড়ি নিহত বিপুলের বাসভবনে সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন নিহত বিপুলের বড়ভাই আলহাজ নুরুজ্জামান।

তিনি বলেন, গত ১৮ এপ্রিল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামবাড়ি মহল্লার ইয়াবা ব্যাবসায়ী শহিদুলের নেতত্বে তার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আলোচিত হত্যার এক মাসের বেশী অতিবাহিত হলেও এখনও মূল আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। শুধু পান্না, রাজিব ও আজাদকে গ্রেফতার করে। তবে ইতিমধ্যে ৫ জন আসামী আরাফাত, মফিজ, কাওসার, রুবেল ও রিপন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছে। জামিনে বের হয়ে এসে তারা আবারও আমাদের পরিবারকে হুমকি প্রদর্শন করছে। এতে আমরা আতংক গ্রস্থ হয়ে পড়েছি। তবে ঘটনার মূল আসামী ইয়াবা ব্যবসায়ী শহিদুল সহ সকলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

সংবাদ সন্মেলনে আরও বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী আমেনা খাতুন, মেয়ে বিপাশা, পিয়াসা ও ছেলে আরমান আলী।

উল্লেখ্য গত ১৮ এপ্রিল পৌর এলাকারর রামবাড়ি মহল্লার বিএনপি নেতা বিপুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। ১৯ এপ্রিল নিহতের বড় ভাই হাজী নুরুজ্জামান বাদী হয়ে শহিদুলকে ১নং আসামী করে ২৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে।

এদিকে ২২ এপ্রিল বিপুলকে হত্যার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই মূল আসামীদের গ্রেফতার করা হবে।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি