ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় ১ পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ১০

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৫, ১৮:১৪

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার ছাতিয়ানতলা ও দুপুরে যশোর-নড়াইল মহাসড়কে সদরের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ফজলুল হক এবং রিয়াল হাসান।

এরমধ্যে ফজলুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ছাতিয়ানতলা এলাকার দুর্ঘটনায় প্রাণ হারানা তিনি। অন্যদিকে রিয়াল হাসান ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগা এলাকার মোস্তফা, বুধোপুর গ্রামের অনিক, ঋত্বিক, করিমপুর গ্রামের রিয়াজুল, ছয়বাড়িয়া গ্রামের জুয়েল এবং চাড়াভিটা গ্রামের সাকিব।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। তার মোটর সাইকেলটি চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে যশোরমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন দুজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

একইদিনে যশোর-নড়াইল মহাসড়কে সদরের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে ভাটিয়াপাড়া থেকে যশোরের দিকে আসা একটি লোকাল বাস ও যশোর থেকে নড়াইলের দিকে যাওয়ার পথে একটি ট্রকের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক ও তাদের সহকারী এবং যাত্রীসহ অন্তত ৯ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পৃথক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ফজলুল হক পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় প্রায় ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি