ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সীমান্তের গেট খুলে শিশুসহ ৫৪ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ

আমার বার্তা অনলাইন:
২৬ মে ২০২৫, ১৫:৫২
আপডেট  : ২৬ মে ২০২৫, ১৫:৫৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের গেট খুলে শিশুসহ ৫৪ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২৫ মে) বিকেল ৪টার পরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন কুসুমপুর ও বেনীপুর সীমান্ত দিয়ে পুশইনের এ ঘটনা ঘটে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কুসুমপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে আটক করা হয় তাদের। আটকদের মধ্যে ১৯ জন নারী, ১১ জন পুরুষ ও ২৪ জন শিশু রয়েছে।

তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- লালমনিরহাট সদরের খোরারপুল গ্রামের শাহজাদার ছেলে জাহাঙ্গীর আলম (৩২), জাহাঙ্গীর আলমের ভাই জিয়ারুল (২৩) ও রাসেল (২১), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার জয়মঙ্গল গ্রামের আইয়ুব আলীর ছেলে ইউসুফ আলী (২৬), একই গ্রামের জাকারিয়া হোসাইন (২৮) ও একই উপজেলার তেলীপাড়া গ্রামের আইয়ুব আলী (৫০), খুলনার দাকোপ থানার কামারখোলা গ্রামের হাকিম সিকদার (৫২), তার ছেলে শাহাজান সিকদার (২১), নড়াইলের কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আপন মল্লিক (৫১) ও একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে মনি হাওলাদার (২৮)।

আটক ব্যক্তিদের বরাতে বিজিবি জানিয়েছে, ভারতের গুজরাট থেকে নিজ উদ্যোগে বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে আসেন ৪৫ জন। পরে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন তারা। একপর্যায়ে সীমান্ত পিলার নম্বর ৬২/২-এস এবং ৬২/৩-এস এর মধ্যবর্তী গেট খুলে দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ।

একইভাবে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপি এলাকায় সীমান্ত গেট খুলে দিয়ে নয়জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ।

আটক ব্যক্তিদের বরাতে বিজিবি আরও জানিয়েছে, গত ২৪ মে নয়জনকে আটক করে ভারতের হরিয়ানা পুলিশ। পরে বাসে করে তাদের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর সীমান্তের ওপারে বিএসএফ ক্যাম্পে রেখে যায় হরিয়ানা পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে সীমান্তের ৬২/২-এস এবং ৬২/৩-এস পিলারের মধ্যবর্তী গেট খুলে ওই নয়জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবির হাতে আটক হন তারা।

মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সীমান্তের গেট খুলে দিয়ে ৫৪ জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। পরে বিজিবির টহল দলের হাতে আটক হন তারা। আটক ব্যক্তিরা ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাস করতেন। চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে তাদের।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের অধিকাংশই জীবননগর থানার অধীনে আটক হয়েছেন। জীবননগর থানার মামলায় তাদের আসামি করা হতে পারে। মহেশপুর থানার অধীনে আটজনকে পেয়েছি আমরা। তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি