ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় গৃহহীন ১৬০ পরিবারকে নতুন ঘর দিল

আমার বার্তা অনলাইন:
২৭ মে ২০২৫, ১৬:১২

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬০ পরিবারকে বসবাসের জন্য ঘর হস্তান্তর করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

২৬ মে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেমিপাকা ঘরের প্রতীকী চাবি হস্তান্তরে করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর কার্যক্রমের সূচনা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন ১ হাজার ৫০০ পরিবারকে ঘর নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে চাবি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, স্থানীয় আলেম-সহ আরও অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন দায়িত্বশীলতার সাথে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সারাদেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি শায়খ আহমাদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে সবসময় ফাউন্ডেশনের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, দরপত্রের মাধ্যমে কয়েকটি কনস্ট্রাকশন ফার্মকে এই প্রকল্পের ঘর নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছিল। তবে নির্মাণসামগ্রী কেনা ও প্রতিটি ঘরের নির্মাণকাজ তদারকি করেছেন আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। এই প্রকল্পের প্রতিটি ঘর আধাপাকা। যাতে রয়েছে দুইটি কক্ষ ও একটি বারান্দা।

তিনি জানান, শেরপুরের পর শিগগিরই ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলাতেও গৃহহারাদের ঘর বুঝিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, একই মডেলে ইতোমধ্যে ফেনীতে ২৯০টি, লক্ষীপুরে ২৬০টি, নোয়াখালীতে ২৪০টি, কুমিল্লাতে ২৫০টি, ময়মনসিংহে ১০৫টি, চাঁদপুরে ৫০টি, কুড়িগ্রামে ৬৫টি, লালমনিরহাটে ২০টি, নেত্রকোনায় ২৫ টি এবং চট্রগ্রামের মিরসরাই ও ফটিকছড়িতে ৩৫ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি