ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সুন্দরবনে ভেসে যাচ্ছিল হরিণের শাবক, বনকর্মীদের বীরত্বে প্রাণে রক্ষা

নাজমুল ইসলাম ( মাল্টিমিডিয়া প্রতিনিধি ) শরণখোলা :
২৯ মে ২০২৫, ১৭:৫৭
ছবি : প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে পূর্ব সুন্দরবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে তীব্র জলোচ্ছ্বাস। এতে বনাঞ্চলের বন্যপ্রাণীরাও পড়েছে চরম বিপদের মুখে। বৃহস্পতিবার (২৯ মে ) সকাল ৯টার দিকে সুন্দরবনের শেলারচর টহলফাঁড়ি এলাকায় একটি হরিণের শাবক পানির স্রোতে ভেসে যেতে থাকে। তবে বন বিভাগের তৎপরতায় শাবকটি প্রাণে বেঁচে যায়।

বন বিভাগের টহলরত কর্মীরা জানান, ঘূর্ণিঝড়ের সৃষ্ট জলোচ্ছ্বাসে বনাঞ্চলের ভেতর থেকে একটি হরিণ শাবক ভেসে গিয়ে সাগরের দিকে চলে যাচ্ছিল। ঘটনাটি চোখে পড়ামাত্রই বনকর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। জীবন ঝুঁকি নিয়ে চালানো এই অভিযানে তাঁরা শাবকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

পরবর্তীতে শাবকটিকে বন বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে সুন্দরবনের একটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

বন কর্মকর্তা মোমিন শরীফ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের প্রাণীরা চরম ঝুঁকির মুখে পড়ে। এই সময় আমাদের দায়িত্ব শুধু বন রক্ষা নয়, প্রতিটি প্রাণীর জীবন সুরক্ষা নিশ্চিত করাও। আমাদের কর্মীরা সেই দায়িত্ব দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পালন করছেন।”

উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী বনকর্মীদের এই মানবিক উদ্যোগ ও সাহসিকতা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি