ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

পাবনায় মেয়েকে পুকুরে ফেলে হত্যার পর নিখোঁজ নাটক সাজালেন মা

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৫, ১৫:৪৩

পাবনার উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চাটমোহর থানায় জালেশ্বর গ্রামে ঘুমন্ত অবস্থায় পাঁচ মাস বয়সী মেয়েকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। হত্যার পর মেয়েকে খুঁজে না পাওয়া ও বিচার দাবির নাটক সাজান তিনি। পরে পুলিশের তদন্তে সামনে আসে আসল ঘটনা।

সোমবার (২ মে) সকাল ১০টার দিকে চাটমোহর থানায় এক সংবাদ সম্মেলনে এসব জানান সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার। শুক্রবার (৩১ মে) সকালে শিশুটির মৃত্যুর পর হত্যার রহস্য তদন্তে এসব তথ্য বেরিয়ে আসে। অভিযুক্ত শ্রাবন্তী বিশ্বাস ওই এলাকার কমল মণ্ডলের স্ত্রী। নিহত শিশু সোহাগী রানী (৫) তাদের সন্তান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত শুক্রবার সকাল ৮টার দিকে ৫ মাস বয়সী কন্যা শিশু সোহাগী রানীকে নিজ বাড়ির উঠানের চৌকিতে শুইয়ে রেখে পাশের বাড়িতে গরুর খড় আনতে যান মা শ্রাবন্তী বিশ্বাস। পরে ফিরে এসে তার শিশু কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পাশের বড়াল নদীতে উপুড় হওয়া অবস্থায় ওই শিশুর মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় ব্যাপক আহাজারিতে পরিবেশ ভরি করে তোলেন মা শ্রাবন্তী বিশ্বাস। হত্যা মামলাও করতে চান। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা গেলে ঘটনা তদন্তে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আসল তথ্য বেরিয়ে আসে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মা শ্রাবন্তী বিশ্বাস নিজেই মেয়েকে হত্যা করেছেন। সাংসারিক অশান্তি ও শিশু মেয়ে পালনে নিজেকে মানিয়ে নিতে না পারায় অসহ্য মনোভাবের জায়গা থেকে তিনি নিজেই ওইদিন সকালে ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে দেন। পরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, ঘটনাটিকে নাটকীয় রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন ঘাতক মা শ্রাবন্তী বিশ্বাস। মেয়েকে হত্যা করে বিচার দাবিতে নিজেই হত্যা মামলা করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের কাছে রহস্য ধরা পড়ে। এ ঘটনায় নিহত শিশুর বাবা শ্রাবন্তী বিশ্বাসকে আসামি করে একটি হত্যা মামলা করলে তাকে আটক করে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি