ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সৌদিতে ভবন থেকে পড়ে বুড়িচংয়ের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

বিল্লাল হোসেন,মাল্টিমিডিয়া প্রতিবেদকঃ
০৫ জুন ২০২৫, ০০:৩২
ছবিঃসংগৃহীত

সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ৪ জুন দুপুর ২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জেঠাতো ভাই প্রভাষক মো. গিয়াস উদ্দিন।

নজরুল কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং পূর্বপাড়ার বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আলী। গত মঙ্গলবার (৩ জুন ২০২৫) বাংলাদেশ সময় রাতের দিকে সৌদি আরবের দাম্মাম শহরে একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। কাজ করার একপর্যায়ে ভবনের উপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নজরুল ইসলাম বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর পাঁচ বছর আগে জীবিকার তাগিদে শ্রমিক ভিসায় সৌদি আরব পাড়ি জমান। বিদেশ থাকাকালীন একবার দেশে ফিরে বিয়ে করেন এবং পরে পুনরায় সৌদিতে চলে যান। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। দুর্ভাগ্যজনকভাবে, সেই সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন নজরুল।

নজরুল তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “নজরুল আমার প্রাক্তন ছাত্র ছিল। আমি যখন বুড়িচং আইডিয়াল স্কুলে শিক্ষকতা করতাম, সে ছিল একজন নম্র, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী।”

বুড়িচং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম ও চাকরিজীবী রবিউল ইসলাম বলেন, “নজরুল অল্প বয়সে এক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি দেশে থাকাকালীন সকলের সঙ্গে সদাচরণ করতেন এবং অত্যন্ত ভদ্র স্বভাবের ছিলেন।”

নজরুলের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং পুরো এলাকায় শোকের মাতম বইছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবার।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন