ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করায় এলাকায় ঝাড়ু মিছিল

‎হারুন অর রশিদ(মাল্টিমিডিয়া প্রতিনিধি)উখিয়াঃ
১১ জুন ২০২৫, ১৮:৩৪
আপডেট  : ১১ জুন ২০২৫, ১৮:৩৭
ছবিঃপ্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত "মিথ্যা ও ষড়যন্ত্রমূলক" মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ইউনিয়নের সাধারণ জনগণ।

‎বুধবার (১১ জুন) বিকেলে উখিয়ার থাইংখালী প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল ঝাড়ু ও নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড ও পেস্টুন।

‎প্রতিবাদকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর জনপ্রিয়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করেছে।

‎মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গফুর চেয়ারম্যান আমাদের উন্নয়নের প্রতীক। তার বিরুদ্ধে এমন হয়রানিমূলক কর্মকাণ্ড আমরা মেনে নেব না।”

‎প্ল্যাকার্ড হতে নিয়ে জাহানারা বেগম জানান, “আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি অন্যায়, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিবাদ জানাতে। আমাদের প্রিয় চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এমন একজন জননেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করা মানে, পুরো পালংখালীর মানুষের মর্যাদায় আঘাত হানা। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

‎তাসনিমার খোলা এলাকার আমেনা খাতুন জানান, “গফুর চেয়ারম্যান আমাদের নারীদের পাশে থেকেছেন সবসময়। তিনি নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা—সব ক্ষেত্রেই অসাধারণ অবদান রেখেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা প্রত্যাহার চাই৷

‎মানববন্ধন ও মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি তদন্তপূর্বক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন