ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

পোরশায় আম চুরির সময় আটক ২; নিজেদের সাংবাদিক দাবি

নাইম উদ্দিন ,পোরশা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) :
১৯ জুন ২০২৫, ১৫:০৯
ছবি : প্রতিনিধি

নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে দুই ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আটকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাটি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৭) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে এটিএম বাদরুল আলম(৪৬)।

আটক জাহিদ হাসান নিজেকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবের সদস্য ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং বদরুল আলম নিজেকে রিপোর্টারস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ খবর প্রতিদিন অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি বলে দাবি করেছেন।

তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। জানাগেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রায় ৩০-৩৫ জনের একটি দলসহ আটকৃত দু’জন ২টি ট্রাক্টর নিয়ে পোরশায় আম চুরি করতে আসে। রাতেই তারা পোরশা উপজেলার ঘাটনগর ইউপির বড়গ্রাম এলাকায় জনৈক সাইদুর রহমানের বাগানের আম চুরি করতে শুরু করে। এসময় বাগানের পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের বিষয়টি অবগত করেন। খবর পেয়ে বাগান মালিক মোবাইল ফোনে স্থানীয় থানায় ও সেনাবাহিনী সদস্যদের বিষয়টি জানান।

এর পরিপ্রেক্ষিতে রাতেই পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সেনাবহিনী ও থানা পুলিশ যৌথ অভিযানে পরিচালনা করেন। এতে জাহিদ হাসান ও বাদরুল আলমকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ক্যারেট আম জব্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক দুইজনকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি