ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নাজিরপুর ইউএনও’র বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:
২৫ জুন ২০২৫, ১৭:২৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বির বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা চত্বরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিলে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, ক্রীড়াবিদ, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা ইউএনও ফজলে রাব্বির নিষ্ঠা, পেশাদারিত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

২০২৫ সালের ১২ মার্চ নাজিরপুর ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. ফজলে রাব্বি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন।

নাজিরপুর ক্রীড়া একাডেমির সভাপতি মিজানুর রহমান শরিফ বলেন, "ফজলে রাব্বি স্যার শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি আমাদের উন্নয়নের পথপ্রদর্শক। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করে তিনি নজির স্থাপন করেছেন। মাত্র তিন মাসের মাথায় তার বদলি হলে চলমান উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে।"

অন্যান্য বক্তারাও অভিযোগ করেন, কিছু দুর্নীতিপরায়ণ মহল ও রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্রের ফলেই এই বদলির আদেশ এসেছে। তারা এই সিদ্ধান্তকে অন্যায় ও জনস্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিলের জোর দাবি জানান।

বক্তারা অবিলম্বে ইউএনও ফজলে রাব্বির বদলি আদেশ প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা