ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নড়াইলে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৬ জুন ২০২৫, ১৬:১৯
আপডেট  : ২৬ জুন ২০২৫, ১৬:২৪

নড়াইল সদরে বজ্রপাতে বাবার সামনে জোবায়ের বিশ্বাস ওরফ মিঠুল (২০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সদরের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ওই শিক্ষার্থীর বাবাসহ সদরের আলাদা এলাকায় পৃথক বজ্রপাতে আরও দুই নারী ও আহত হয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাজেদুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থী জোবায়ের বিশ্বাস ওরফ মিঠুল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আমিনুর বিশ্বাসের ছেলে। সে জুড়ালিয়া আলিম মাদরাসার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এছাড়াও একই এলাকার সমির মোল্যার স্ত্রী লাভলী বেগম (৩৮) ও সদরের দূর্গাপুর এলাকার লিলি বেগম (৬০) নামের আরও দুই নারী পৃথক বজ্রপাতে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী মিঠুল তার বাবার সাথে ফসলি জমির আগাছা পরিষ্কারের জন্য বিলে যান। জমিতে কাজ করা অবস্থায় মুষলধারে বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়। এ সময় মিঠুলের শরীরে বজ্রপাত হলে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় ও তার বাবা আহত হন। স্থানীয় কৃষকরা তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

আরও জানা যায়, প্রাথমিক চিকিৎসায় মিঠুলের বাবা আমিনুর সুস্থ হন। এ ছাড়াও সদর এলাকায় পৃথক বজ্রপাতে লাভলী ও লিলি নামের আরও দুই নারী আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক জানান তারা শঙ্কামুক্ত।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম সময় সংবাদকে বলেন, নড়াইল সদরে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি