ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

১৪৪ ধারা ভেঙে পরীক্ষার হলে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা

আমার বার্তা অনলাইন:
২৬ জুন ২০২৫, ১৭:৩০
আপডেট  : ২৬ জুন ২০২৫, ১৭:৪২

নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার ঢোকা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে এইচএসসি পরীক্ষা শুরুর কিছু আগে ওই ছাত্রদল নেতা উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ঢোকেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এর আগে কক্ষে ওই নেতা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৪৪ ধারা ভাঙায় অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে বলা হয়েছে। অভিযুক্ত রাকিব সরদার বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে

বনপাড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। তবে আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সঙ্গে কক্ষে প্রবেশ করেছেন রাকিব সরদার নামে একজন এমনটাই জানতে পেরেছি। এঘটনায় কেন্দ্র সচিব মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে।

অভিযুক্ত রাকিব সরদার বলেন, ‘আমার চাচাতো বোনকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। পরীক্ষা পরিদর্শন বা অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না।’ তবে কেন্দ্রে প্রবেশ করা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারওয়ার জানান, কেন্দ্রে প্রবেশ করা ছাত্রদল নেতাকে আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি