ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

মুরাদনগরের ধর্ষণকাণ্ড: মামলা তুলে নিতে চান ভুক্তভোগী নারী

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৫, ১৯:০৫

কুমিল্লা মুরাদনগরের ধর্ষণের ঘটনায় মূল আসামি ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে চাইছেন ভুক্তভোগী নারী।

রোববার (২৯ জুন) সকালে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। এর আগে ভুক্তভোগী ওই নারী নিজেই মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে (৩৮) আসামি করে ধর্ষণ মামলা করেন।

ভুক্তভোগী নারী জানান, ফজর আলীকে আসামি করে করা মামলা তিনি তুলে ফেলবেন। তাকে এ মামলা তোলার জন্য কেউ কোনো ধরনের চাপ প্রয়োগ করেননি। তিনি ফজর আলীর বিচার চান না, তিনি চান দেশে শান্তি থাকুক।

মামলা কেন তুলতে চাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার স্বামী বলছেন মানসম্মান যা যাওয়ার তা গেছে। মামলা করলে তো তা আর পাওয়া যাবে না। তাই নিজ ইচ্ছায় তিনি মামলা তুলে ফেলবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ফজর আলীর। ওই নারী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন ১৫ দিন আগে। ঘটনার রাতে পাশের বাড়িতে পূজা চলছিল। বাড়িতে একা ছিলেন ওই নারী। এ সুযোগেই ফজর আলী কৌশলে তার বাড়িতে প্রবেশ করে।

একটি সূত্র জানায়, ফজর আলীকে ধরার জন্য একটি চক্র ওঁত পেতে ছিল বাড়ির পাশে। রাতে যখন ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই স্থানীয় কয়েকজন যুবক দরজা ভেঙে ওই নারীর ঘরে প্রবেশ করে। পরে তাদের মারধর ও ভিডিও চিত্র ধারণ করে ।

ভিডিওতে দেখা যায়, জোর করে ভিডিও করছে স্থানীয় কয়েকজন যুবক। এ সময় ভুক্তভোগী নারী কাপড় পরার চেষ্টা করেন। কিন্তু ভিডিও ধারণকারী যুবকরা কাপড় পরায় বাধা দেয়। একদিকে ভিডিও করতে থাকে, অন্যদিকে তারা ফজর আলীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।

তারপর ফজর আলী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। গত শুক্রবার ওই নারী মুরাদনগর থানায় গিয়ে ফজর আলীকে একমাত্র আসামি করে ধর্ষণের মামলা করেন।

ওই নারীর মা জানান, টাকা লেনদেনের বিষয়ে ফজর আলী তার বাড়িতে আসা-যাওয়া করতো। কিন্তু ফজর আলীর ভাই এ আসা যাওয়া পছন্দ করতো না। ঘটনার রাতে ঘরে এসে দেখি আমার মেয়ে ও ফজর আলীকে মারধর করছে স্থানীয় যুবকরা। আমার ওপরও হামলা করে তারা। এলাকার যুবকরাই দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছে বলে জানান ভুক্তভোগীর মা।‌ তার মেয়ের জামাই বিদেশ থেকে বলেছেন কোনো মামলা না করার জন্য। মান ইজ্জত যা যাওয়ার গিয়েছে। যেহেতু জামাই আমার মেয়েকে নিয়ে থাকার ইচ্ছা পোষণ করেছে, এ জন্য মামলা তুলে নেয়ার চিন্তা করছি। জামাই বলেছে আপনার মেয়ে আপনি কীভাবে বাঁচাবেন এ চিন্তা করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার রাতে এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার রাতে তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। ওই সময় ফজর আলী ঘরের বাইরে এসে দরজা খুলতে বলেন। ভুক্তভোগী দরজা না খুললে অভিযুক্ত কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে মারধর করে ও ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই নারীকে উদ্ধার করা হয়।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে। ভুক্তভোগীর স্বামী গত পাঁচ বছর ধরে প্রবাসে রয়েছেন। তার দুটি সন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, টাকা ধার নেয়ার সূত্রে ভুক্তভোগী ও অভিযুক্তের পরিচয় ছিল।

এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফজর আলী (ধর্ষণের মূল অভিযুক্ত) ও ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান ও বাবু। সবাই মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন