ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-চোরাইমালসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি:
০১ জুলাই ২০২৫, ১৯:৫৫

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জন দুর্ধর্ষ ডাকাত, ১জন নারী সহযোগী ও ১ জন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (০১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) দিবাগত রাত ২ টা থেকে ০১ জুলাই সকাল ৮ টা পর্যন্ত বিসিজি স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় শামীম ডাকাত বাহিনীর ২ জন সক্রিয় সদস্য মো. সোহেল (২৩), মো. সুমন উদ্দিন (৩৫) এবং নারী সহযোগী মোছা. পারুল বেগম (৩২) কে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, ২ বোতল চেতনানাশক ঔষধ, ২ ভরি ১২ আনা তামার উপর স্বর্ণের প্রলেপ দেওয়া চোরাই হাতের চুড়ি এবং ১০ ভরি ১৩ আনা চোরাই রুপার অলংকারসহ আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট স্বর্ণালংকার সোনাদীয়া ইউনিয়নের মাইজদি বাজারের প্রিয়া জুয়েলার্স হতে উদ্ধার করা হয়। এসময় চোরাইকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় প্রিয়া জুয়েলার্সের মালিক উজ্জল বনিক (৪২) কে আটক করা হয়।’

আটককৃত ডাকাত ও নারী সহযোগী হাতিয়া উপজেলার বুড়িরচর এলাকার এবং চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ওছখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা।

জব্দকৃত সকল আলামত ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিসিজি মিডিয়া কর্মকর্তা।

তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রাখছে। যার ফলে উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ মিডিয়া কর্মকর্তা।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন