ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ঝিনাইদহে জমে উঠেছে ড্রাগন ফলের জমজমাট ব্যবসা

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৫, ১০:৪৫
আপডেট  : ০৩ জুলাই ২০২৫, ১০:৫১

ঝিনাইদহের গৌরীনাথপুরে জমে উঠেছে ড্রাগন ফলের সবচেয়ে বড় হাট। দিনে প্রায় কোটি টাকার বেচাকেনায় খুশি হাটের কৃষক-ব্যবসায়ীরা। এদিকে, নিরাপদ ফল উৎপাদন ও বাজারজাতে তদারকি করছে কৃষি বিভাগ।

ড্রাগন ফলের রাজধানী হিসেবে খ্যাত ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজারে দূরদূরান্ত থেকে আসেন ক্রেতারা। সকাল থেকেই শুরু হয় বেচাকেনা। চলে বিকেল পর্যন্ত।

বাহারি রঙের চোখ জুড়ানো সুস্বাদু ড্রাগন ফল সাজানো থাকে প্রায় প্রতিটি আড়তে। ব্যবসায়ীরা জানান, মৌসুমের এই সময়ে প্রতিদিনই বাজারের ৭৮টি আড়তে প্রায় কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা হয়। জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

উৎপাদিত ফসল বিক্রির জন্য নিজ জেলায় বড় বাজার থাকা এবং ন্যায্যমূল্য পাওয়ায় খুশি কৃষকরা। চাষি ও ব্যবসায়ীরা বলেন, সহজেই ক্ষেত থেকে ড্রাগন ফল তুলে এনে বাজারে বিক্রি করা যাচ্ছে।

নিরাপদ ড্রাগন ফল উৎপাদন নিয়ে আছে নানামুখী আলোচনা-সমালোচনা। কৃষি বিভাগ বলছে, এ বিষয়ে তারা নজর রাখছেন। পাশাপাশি বাজার ব্যবস্থাপনাতেও কাজ করছেন তারা।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, জেলায় নিরাপদ ড্রাগন ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। যাতে তারা ফলে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করে, সেদিকে নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, গৌরীনাথপুরের এই বাজারে ঝিনাইদহের ৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও যশোর জেলার কৃষকরাও তাদের উৎপাদিত ড্রাগন ফল বিক্রি করতে নিয়ে আসেন।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি