ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

শার্শায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর ব্যুরো:
০৮ জুলাই ২০২৫, ১৪:৪০

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী গোগা বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

সোমবার (০৭ জুলাই) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

এ সময় অভিযানে মোহনা ফুড প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুযায়ী (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত) ৭০ হাজার টাকা,ধারা ৪২ অনুযায়ী (খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ) ১ লাখ টাকা এবং ধারা ৩৭ অনুযায়ী (পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আখি ফুড প্রতিষ্ঠানকে একই আইনের ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রাফাত বিন আলম মুন, সহকারী পরিচালক মো.সফিয়ার রহমান, ক্যাব সদস্য মো. আব্দুর রকিব সরদার এবং শার্শা থানা পুলিশ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি