ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ধর্ষণের ৫ ঘণ্টা পর প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৫, ১৫:৩৮
আপডেট  : ০৮ জুলাই ২০২৫, ১৫:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পাঁচ ঘণ্টা পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তরিকুল নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২ টার দিকে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

গ্রেফতার তরিকুল ইসলাম তুষার নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ (রা.) মাজার এলাকার পুকুরঘাটে মো. তরিকুল ইসলাম তুষার (২১) নামে এক যুবক ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও মাজার পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। এর মধ্যে রাত ৮টার দিকে ভুক্তভোগী কিশোরী মারা গেলে তার মরদেহ রাত ১১টায় থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনার পর মাজার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য রোস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে অভিযুক্ত তরিকুল ইসলাম তুষারকে গ্রেফতার করে।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, তরিকুল ইসলামের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন। তবে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর মরদেহ ময়নাতদন্তের পর ধর্ষণের বিষয়টি আরও স্পষ্ট হবে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন