ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

আমার বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৫, ১১:৪২

বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক আহত নারীকে হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার সময় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ওরকান ম্রো (৭১), তুমলে ম্রো (১৭) ও রাওলেন ম্রো (৪০)। তারা সবাই বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাড়ার পাশে স্থাপিত এক বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এতে যেসব ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল, সেগুলোর মিটার ও সংযোগে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বৈদ্যুতিক মিটার বন্ধ করতে গেলে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, রাত ২টার দিকে স্থানীয় লোকজন তাকে তিনজনের মৃত্যুর খবর জানান। তবে দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. দিলিপ চৌধুরী ঢাকা মেইলকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক নারীকে ভোররাত ৩টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয় কিন্তু পথেই তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন মাসুম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণ ও প্রাণহানির খবর পেয়েছেন। তিনি ঘটনাস্থলে লোকজন পাঠিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আবদুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

আমার বার্তা/জেএইচ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন