ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সিরাজগঞ্জে সৎ মায়ের ঘরে মিললো শিশুর বস্তাবন্দী মরদেহ

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৫, ১৩:২৫
আপডেট  : ১৪ জুলাই ২০২৫, ১৩:৩০

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হাজেরা খাতুন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শিশুটিকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে।

রোববার (১৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কুঠিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার সকালে মরদেহের ময়নাতদন্তের কথা রয়েছে।

নিহত হাজেরা খাতুন ওই গ্রামের হারুন অর রশীদের মেয়ে এবং কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির স্বজনেরা জানান, রোববার দুপুরে স্কুল থেকে ফিরে হাজেরা সৎ মায়ের কাছে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের ভেতরে একটি বালতির মধ্যে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ওই সময় ঘরে তালা ঝুলছিল, সৎ মা ছিলেন না।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, শিশুটির মরদেহ বস্তাবন্দী অবস্থায় একটি বালতির মধ্যে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা টিপে বা বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি