ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পার্বত্য শান্তিচুক্তি নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি:
২০ জুলাই ২০২৫, ১৬:০৩
আপডেট  : ২০ জুলাই ২০২৫, ১৬:০৫
অনুষ্ঠানে গেস্ট অব অনার হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নিয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তি‌নি ব‌লেন, ‘পার্বত‌্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে দীর্ঘ ২৭ বছরের এ সমস্যার সমাধান এখ‌নও কিছুটা সময়সাপেক্ষ।’

রোববার (২০ জুলাই) সকা‌লে বান্দরবান জেলা পরিষদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যেকোনও জায়গায় বা দেশ উন্নয়নের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জাতিগত ও প্রকৃতিগতভাবে আমাদের এই পার্বত‌্য অঞ্চল বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যকে যাতে শক্তিতে রূপান্তর করা যায় সেজন‌্যও আমরা যথেষ্ট আন্ত‌রিক।’

এ সময় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ব‌লেন, ‘শিক্ষা এবং আর্থ-সামা‌জিক উন্নয়‌নে স‌র্বোচ্চ বরাদ্দ দেওয়া হ‌বে।’ তি‌নি পার্বত‌্য এলাকার পিছি‌য়ে পড়া জন‌গো‌ষ্ঠীর জন‌্য সকল ধর‌নের সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রে ব‌লেন, ‘তা‌দের জীবনমান উন্নয়‌নে সকল ধরনের সহ‌যো‌গিতা করা হ‌বে।’

এ সময় অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠান শেষে জেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ করা হয়।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন