ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ব্রাহ্মণপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে,গ্রেফতার চান্দলা ইউপি চেয়ারম্যান

বিল্লাল হোসেন , ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):
২১ জুলাই ২০২৫, ১৮:৫৭
ছবিঃপ্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের অপসারণের দাবিতে গতকাল সোমবার (২১ জুলাই) ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছে ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ।

সকাল থেকেই পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেন স্থানীয় জনগণ ও পরিষদের সব ইউপি সদস্য। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মাদকসেবন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে তার অপসারণ ও বিচার দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান ফারুক ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন খাতে দুর্নীতি করে অন্তত ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ট্যাক্স আদায়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, গর্ভকালীন ভাতা বিতরণ, সনদ প্রদানসহ সব কিছু নিজের ইচ্ছেমতো পরিচালনা করে আসছেন। ইউপি সদস্যদের মতামত উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নেন তিনি। এ ছাড়া সদস্যদের সম্মানিভাতা দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা চেয়ারম্যানের অফিস ঘেরাও করে এবং তাকে মারধর করে। পরে তার অফিসের বিলবোর্ড, ছবি ও আসবাবপত্র ভাঙচুর করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। তারা চেয়ারম্যান ওমর ফারুককে জনতার হাত থেকে উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।

ছবিতে দেখা যায়, পুলিশ সদস্যদের পাহারায় চেয়ারম্যান ওমর ফারুককে কুমিল্লা কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই মেহেদী হাসান জানান, "ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে চেয়ারম্যানকে উদ্ধার করে আমরা তাকে গ্রেপ্তার করি এবং ডিবি পুলিশের কাছে হস্তান্তর করি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন, বিষয়টি জানার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।”

স্থানীয়দের দাবি, শুধু গ্রেপ্তার নয়, চেয়ারম্যানের অপসারণ ও তার সম্পদের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন কে বার বার ফোনে চেষ্টা করলে ও তিনি ফোন রিসিভ করেন নি।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন