ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কক্সবাজার চকরিয়ায় ভাতিজার হাত ধরে পালিয়ে গেলো চাচি

রাশেদুল আলম, কক্সবাজার প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
২৫ জুলাই ২০২৫, ২০:১০
আপডেট  : ২৫ জুলাই ২০২৫, ২০:১৭
ছবি : প্রতিনিধি

কক্সবাজার চকরিয়া ভাতিজার হাত ধরে পালিয়ে গেছে চাচি। ঘটনাটি ঘটেছে কক্সবাজার চকরিয়া উপজেলা ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজ শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়ে যায় ভাতিজা আরিফুল ইসলাম।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) একই এলাকার আত্মীয় হারুনুর রশীদের ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিউল দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।

অভিযোগকারী মোহাম্মদ আজিজ বলেন, “এই অবৈধ সম্পর্ক আমরা আগেও টের পেয়েছি। একবার স্থানীয়রা দুজনকে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। তখন সামাজিকভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু তার পরেও সম্পর্ক চলমান থাকে। সর্বশেষ ভোর ৪টার দিকে বাচ্চাসহ পালিয়ে গেছে তারা।”

জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজার, কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙনের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।

এ ঘটনায় এলাকার সচেতন মহল প্রবাসে থাকা ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, স্ত্রী-সংসারের খোঁজখবর ও সামাজিক দায়বদ্ধতা যেন অবহেলায় না পড়ে। সম্পর্কের বিশ্বাস যেন ভেঙে না যায়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন